সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে না খেলার সিদ্ধান্ত তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো কাটছে না তামিম ইকবালের। তিন ফরম্যাটের ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক আছেন বিষম চাপে। বিশ্বকাপে প্রত্যাশার দাবি মেটাতে পারেনি তার ব্যাট। টুর্নামেন্টে ২৩৫ রান করলেও তামিমের ব্যাটিংয়ের ধরন, স্ট্রাইক রেট দেশজুড়ে তুমুল সমালোচনার খোরাক যুগিয়েছে।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। সেখানেও ফ্লপ এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে করেছেন মাত্র ২১ রান। তার নেতৃত্বে বাংলাদেশ দলও লঙ্কা সফরে হোয়াইটওয়াশ হয়েছে। শ্রীলঙ্কা সফরের পর সাকিব আল হাসান বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন তামিমকে। সতীর্থের পরামর্শটা হয়তো মনে ধরেছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। এবং সেই পথে হাঁটছেন তিনি।

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। এই হোম সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন এই ওপেনার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্রাম চেয়ে তামিমের চিঠি দেয়া প্রসঙ্গে বিসিবির এই পরিচালক গতকাল বলেছেন, ‘এই বিষয়ে তামিমের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ঈদের ছুটির পর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক