,

সংবিধান মেনেই কাশ্মীরের পরিবর্তন হয়েছে : রাশিয়া

news-image

ডেস্ক রিপোর্ট।। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রের শাসন জারি করা প্রশ্নে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। মস্কো জানিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্ট্যাটাস বদলেছে ভারত। একই সঙ্গে দুই দেশকেই শান্তি রক্ষার বার্তাও দিয়েছে তারা। রুশ পররাষ্ট্রম ন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে প্রত্যাশা করে আসছে।’ রাশিয়ার ওই বিবৃতিতে উঠে এসেছে লাহোর চুক্তি ও শিমলা চুক্তির কথাও। তাতে বলা হয়েছে, ‘আমরা আশা করব, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনে দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাদের যাবতীয় দ্বন্দ্বের নিরসন ঘটাবে।’

কাশ্মীর প্রশ্নে কিছুটা নরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চীনকে কিছুটা পাশে পেয়েছে পাকিস্তান। লাদাখ নিয়ে ভারতকে সতর্ক করলেও কাশ্মীর প্রশ্নে চীনও অনেকটাই নীরব। ওই অঞ্চলের স্থিতাবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছে বেইজিং। এ অবস্থায় মস্কোর এই ঘোষণায় ভারত কূটনৈতিকভাবে কিছুটা সুবিধা পেলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর