শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছে বিজয়

news-image

স্পোর্টস ডেস্কঃ এনামুল হক বিজয় গত বছর জুন মাসে দীর্ঘদিনের বান্ধবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে এবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে জাতীয় দলের এই ক্রিকেটার। ইদুল আজহার পর আগামী ১৮ আগস্ট ঘটা করেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করছে বিজয়। অনুষ্ঠান হব্র রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে।

বিজয়ের স্ত্রী ফারিয়া ইয়াসমিন ইরা ইউল্যাবে (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) বিবিএ’তে পড়ছেন। বিজয়ের সাথে দীর্ঘ দিনের প্রণয় ২০১৮ সালের ২৯ জুন গড়ায় পরিণয়ে।

বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। বর্তমানে জাতীয় দলে আসা যাওয়ার ভিতর আছেন। কিছুতেই নিজের জায়গা পাকা করতে পারছেন না। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। প্রায় ১ বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরলেও একটি ম্যাচ খেলে একদমই সুবিধা করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।