সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জইশ-ই-মুহাম্মদ ভারতে হামলার পরিকল্পনা করছে

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছে।

ভারতের স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার আশঙ্কায় প্রতি বছর এমনিতেই সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়ে থাকে। তার ওপর এবার ঠিক এই সময়ে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বদলা নিতে জঙ্গি গোষ্ঠিগুলো মরিয়া হয়ে উঠবে ধারণা করা হয়েছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট বলেই দিয়েছেন, দিল্লির ওই ঘোষণায় ভারতবিরোধী জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বাড়বে।
ভারতের গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জইশ-ই-মুহাম্মদে শিগগিরই ভারতে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরপরই জইশ প্রধান মাসুদ আজহারকে পাকিস্তান কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। জইশের লক্ষ্য আবার মুম্বাইয়ে হানা দেয়া, তবে একযোগে অনেক জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনাও রয়েছে। এজন্য কেন্দ্র আজ কলকাতাসহ ভারতের ১৯টি প্রধান বিমানবন্দরে চরম সতর্কতা জারি করেছে।

এদিকে, আজই পাকিস্তানী রেলকর্মীরা দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস ট্রেন নিয়ে ভারতে ঢুকতে অস্বীকার করেছেন। সূত্র: ভয়েস অব আমেরিকা

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক