,

কাশ্মিরকে সন্ত্রা’সবাদের আঁতুলঘর বানিয়ে ছিল পাকিস্তান : নরেন্দ্র মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৬৯ বছর পর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলো ভারত সরকার৷ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের সম্মান পেয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখ৷ সংসদে এই সংক্রান্ত বিল পাসও হয়ে গিয়েছে৷

সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর জাতির মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার নতুন সূর্যোদয়। ঐতিহাসিক ভূস্বর্গ ভাগের পর প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রথমেই প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে আত’ঙ্কবাদ ছড়ানোর চেষ্টার অভিযোগ৷

তিনি বলেন, ‘ভূ-স্বর্গের মানুষকে ব্যবহার করে কাশ্মিরকে সন্ত্রা’সবাদের আঁতুলঘর বানিয়ে ছিল পাকিস্তান। এবার জনতাই সন্ত্রা’সবা’দীদের জবাব দেবে৷ দীর্ঘদিন ধরে কাশ্মীরকে অশান্তি করে রাখার জবাব এবার পাবে পাকিস্তান৷’

প্রসঙ্গ জম্মু-কাশ্মীর, ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার আর এর জেরেই ফের উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত-পাক সম্পর্ক। এদিন সকালে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানকে আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷

তিনি বলেন, ‘আপনি আপনার মত ইচ্ছামতন বন্ধু বদল করতে পারেন কিন্তু আপনার প্রতিবেশী কে হবেন তা আপনার হাতে নেই। আর আমাদের নিকটতম প্রতিবেশী যেরকম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম প্রতিবেশী যেন কারোর ভাগ্যে না জোটে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর