,

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে তৃতীয় ঐতিহাসিক ভুল করল ভারত : ওয়াইসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ কারণে সরকারের উদ্দেশে তী’ব্র আ’ক্রমণ করেছেন এমআইএম দলের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, এই পদক্ষেপটি ভারতের জন্য তৃতীয় ঐতিহাসিক ভুল।মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন তিনি।

এ সময় আসাদুদ্দিন ওয়াইসি বলেন, প্রথম ভুলটা ছিল ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা। দ্বিতীয় ভুলটি হলো-১৯৮৭ সালের জম্মু ও কাশ্মীরের নির্বাচনে কারচুপি করা এবং তৃতীয় ভুলটি হলো এই পদক্ষেপ (অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপ)।

তিনি বলেন, বিজেপি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেছে। কিন্তু আপনি (মোদি) আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। সাংবিধানিক প্রতিশ্রুতি ল’ঙ্ঘন করেছেন আপনি। অনুচ্ছেদ ৩৭০ ধারা উড়িয়ে দিয়ে যে বিজয় অর্জন তার জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাতে হবে।

তিনি বলেন, এক ধাক্কায় ইউনিয়ন গর্ভনমেন্ট সরকারি কমিটি, প্রশাসনিক সংস্কার কমিশন এবং রাজমনার কমিশনকে কার্যকর করা হয়েছে।তিনি নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, আপনি অবশ্যই ক’র্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে এই অসতর্ক সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আসাদুদ্দিন ওয়াইসি সংসদে বলেন, সরকার হয়তো ইসরায়েলের মতোই বাইরে থেকে লোকদের এনে কাশ্মীরে বসতি গড়ার পরিকল্পনা করছে। ‘অথবা সরকার কি চীনাদের অনুকরণ করছে? বা ব’র্ণবাদী দক্ষিণ আফ্রিকার মতো বানতুস্তান তৈরির চেষ্টা করছে?’
সূত্র : ডেকান ক্রনিক্যাল

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড