,

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে আন্দোলনে নামুন : রাহুল গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু–‌কাশ্মীর নিয়ে দলের অন্দরের মতানৈক্যে সিঁদুরে মেঘ দেখছেন কংগ্রেস হাইকমান্ড। নতুন সভাপতি খুঁজতে শনিবার ওয়ার্কিং কমিটি বসবে, আগে থেকেই ঠিক ছিল। তার আগে তড়িঘড়ি মঙ্গলবার রাতে ডাকা হয়েছিল ওয়ার্কিং কমিটি‌র আর একটি বৈঠক।

আলোচ্য ছিল কাশ্মীর। সেখানেও পার্টি লাইনের বাইরে মত প্রকাশ করেছেন একাধিক নেতা। এরপর জরুরি বৈঠকে ডাকা হয়েছে দলের সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতি এবং পরিষদীয় নেতাদের। শুক্রবার হবে এই বৈঠক।

সংসদে সরকারের প্রস্তাব ও বিল পাশ হওয়ার আগে ও পরে দলের হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়াও জনার্দন দ্বিবেদী, ভূবনেশ্বর কালিতা, দীপেন্দর হুডা, জয়বীর শেরগিল ‌ও অদিতি সিংদের মতো নেতারা নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করতে চাননি অভিষেক মনু সিংভিও।

তারপরেই তড়িঘড়ি মঙ্গলবার রাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। দলের যুব নেতারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সামনেই বলেছেন, ৩৭০ ধারা তুলে দেওয়া সমর্থন করছে গোটা দেশ। প্রবীণ নেতারা সাধারণ মানুষের মনের কথা বুঝতে পারছেন না। তবে এই বক্তব্য ধোপে টেকেনি।

বৈঠকে রাহুল গান্ধী বলেছেন, হতে পারে বেশিরভাগ মানুষ ৩৭০ ধারা তুলে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। কিন্তু সবাই সেটা বুঝে সমর্থন করছেন, এমনটা নয়। অনেক মানুষ চাইছেন বলেই সরকারের সিদ্ধান্তে সমর্থন জানানো চলে না। রাহুলের মন্তব্য সমর্থন করেছেন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তারপর ৩৭০ ‌বিলোপের বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। সূত্র : আজকাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর