,

পাকিস্তান থেকে ভারতে যেসব পণ্য আর আসবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের জেরে এবার চরম সিদ্ধান্ত নিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে সে দেশের জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত হয়েছে।

দিল্লিতে রাষ্ট্রদূত না পাঠানোর সিদ্ধান্তের পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকেও ফেরত চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইমরান খানের সরকার। পাকিস্তানের চরম সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হলে ভারতে কী প্রভাব পড়তে পারে? পাকিস্তান থেকে কোন কোন পণ্য আমদানি করে ভারত? একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

ফল, সিমেন্ট, পেট্রোলিয়াম জাতীয় পণ্য, খনিজ এবং চামড়া সবচেয়ে বেশি পরিমাণে আমদানি করা হয় পাকিস্তান থেকে। এছাড়া তুলা, কাঁচ জাতীয় পণ্যও পাকিস্তান থেকে আমদানি করে ভারত।

পুলওয়ামায় হামলার পরদিন পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশন’ অর্থাৎ সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তকমা কেড়ে নেয় ভারত। পাশাপাশি পাকিস্তান থেকে আমদানিকৃত সব জিনিসের ওপর ২০০% আবগারি শুল্ক চাপিয়ে দেয় ভারত। ফলে বাণিজ্যিকভাবে পাকিস্তান আরো বেকায়দায় পড়েছিল।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর আবারো ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরে। কয়েকদিন ধরেই উভয় দেশের নেতারাই উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। এরই মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নিল পাক সরকার।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা