সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর নিজেদের দেশে ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। জিও টিভির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে আরো জানিয়েছে, পাকিস্তানের সংসদের বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ফিরদাউস আশিক। তিনি বলেন, ভারতের সব সাংস্কৃতিক কনটেন্ট (আধেয়) নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিল।

জিও টিভির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাকিস্তানি গণমাধ্যমগুলোকে সে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (তথ্য ও সম্প্রচার বিভাগ) ফিরদাউস আশিক আওয়ান এ সিদ্ধান্ত জানান।

এর আগে গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীর অন্য যেকোনো ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্তশাসন ভোগ করত। আর এ অনুচ্ছেদটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এর ভিত্তিতেই কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছে।

অনুচ্ছেদ ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়। এ ছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্য সব ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দেয়। এই ৩৭০ অনুচ্ছেদের সুবাদে কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই শুধু সেখানে বৈধভাবে জমি কিনতে পারতেন, সরকারি চাকরি করার সুযোগ পেতেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করতে পারতেন।

ওই অনুচ্ছেদ বিলোপের বিষয়টি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পুরোনো রাজনৈতিক এজেন্ডাগুলোর একটি। কিন্তু এ সিদ্ধান্তের ফলে সেখানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক