সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনিকে ভারতীয় সেনার পোশাকে দেখেই ক্ষেপে গেলেন কাশ্মীরিরা (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি এখন লেফটেন্যান্ট কর্নেল। সম্মানজনক এ পদ নিয়ে স্বল্প সময়ের জন্য ভারতীয় সেনাবাহিনীর সেবায় সময় কাটাচ্ছেন তিনি। ভারতের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বর্তমানে দায়িত্ব পালন করছেন কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়নের হয়ে। এজন্য ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়েছেন।

তবে বড্ড অবসময়ে বোধহয় দেশের সেবা করার সময়টি বেছে নিয়েছেন ধোনি। জম্মু-কাশ্মীর তো এখন রীতিমতো উত্তাল। সোমবার কাশ্মীরিদের অধিকার খর্ব করে একটি বিল পাস করেছে ভারত সরকার। ফলে স্বায়ত্তশাসন হারিয়েছে ‘ভূ-স্বর্গ’ খ্যাত অঞ্চলটি।কাশ্মীরের মালিকানার দাবিদার তিন দেশ- ভারত, পাকিস্তান ও চীন। যার মধ্যে বেশিরভাগ অংশ ভারত আর পাকিস্তানের। চীনেরও কিছু রয়েছে। স্বতন্ত্র রাজ্যের মর্যাদা রদ করে দেয়ায় ভারতের ওপর এখন স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কাশ্মীরের জনগণ।

যে কোনো ধরনের আন্দোলন প্রতিহত করতে সেনা মোতায়েন করেছে ভারত সরকার। অনেকে সেখানে গণহত্যারও আশঙ্কা করছেন। মোবাইল, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এখন যেন এক কারাগার।এমন সময়ে ধোনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে দায়িত্ব পালন করতে কাশ্মীরে। সেখানে গিয়ে সম্মান পাবেন কি, উল্টো দুয়োধ্বনি শুনতে হলো ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ধোনিকে সেনাবাহিনীর পোশাকে দেখেই ক্ষেপে যায় কাশ্মীরের জনগণ।

ভারতের সাবেক অধিনায়ককে দেখে উচ্ছ্বসিত হওয়ার বদলে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের নাম তুলে তাকে বলতে গেলে অপমানই করেন কাশ্মীরিরা। তারা বাতাস গরম করে তোলেন ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানে। সেনাবাহিনীর হয়ে এ দায়িত্ব পালন শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ধোনি। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেই থাকার কথা ভারতের বর্ষীয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক