সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে তিনটি ছবি মুক্তি পাবে

news-image

বিনোদন ডেস্ক : বন্যা ও ডেঙ্গু সমস্যায় নিমজ্জিত ঢাকাই চলচ্চিত্র অঙ্গণ। ঈদ কাছাকাছি চলে আসলেও সিনেমা মুক্তির কোনো তোড়জোড় নেই। সবকিছুকে পাশ কাটিয়ে ঈদুল আজহায় মুক্তির তালিকায় এসেছে তিনটি চলচ্চিত্র। এগুলো হলো জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’, ভারতের রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ও বশির আহমেদ পরিচালিত ‘ভালোবাসার জ্বালা’।

এর মধ্যে শাকিব-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’ চলচ্চিত্র বড় বাজেটের। নবাগত শাকিল খান ও অর্পাকে নিয়ে নির্মিত ‘ভালোবাসার জ্বালা’ তুলনামূলকভাবে কম বাজেটের। প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, ‘মনের মতো মানুষ পাইলাম না’ দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এরই মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং ঢাকা ও ঢাকার বাইরে ১০৩টি হল বুকিং হয়ে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ।

‘বেপরোয়া’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে এটি। এরই মধ্যে ৬০টির মতো হল বুকিং হয়েছে। চাঁদরাত পর্যন্ত ৮০টি হল হতে পারে। ‘বেপরোয়া’য় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, খালিদ হোসাইন সুজন প্রমুখ।

ঈদুল আজহায় দেশের ১০টি হলে মুক্তির কথা রয়েছে ‘ভালোবাসার জ্বালা’। পরিচালক জানিয়েছেন, অনেক দিন পর ঢাকায় সাপের সিনেমা মুক্তি পাচ্ছে। এর গল্প ও চিত্রনাট্যও বশির আহমদের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক