শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম জুটি প্রসেনজিৎ-জয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বিনিসুতোয়’র পর আবার অতনু ঘোষের সিনেমায় জয়া আহসান। বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরু হবে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।

‘ময়ূরাক্ষী’র পর আবার পরিচালক অতনু ঘোষের সিনেমায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৬৫তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা বাঙালি ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে ‘ময়ূরাক্ষী’। অন্যদিকে, ‘বিনিসুতোয়’ সিনেমার পর দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন জয়া এবং অতনু। তবে বড়পর্দায় এই প্রথমবার দেখা যাবে প্রসেনজিৎ এবং জয়া আহসান জুটিকে। পুরো সিনেমায় এক সম্পর্কের গল্প। তবে তার সঙ্গে থাকছে থ্রিলারের ছোঁয়াও।

‘বিনিসুতোয়’ সিনেমার শুটিং শেষ। জয়া আহসান আপাতত দেশেই আছেন। তিনি কয়েকদিন যাবত জ্বরে আক্রান্ত। জয়ার জ্বরে স্বাভাবিকভাবেই চিন্তিত তার শুভাকাঙ্ক্ষীরা। তবে এর মাঝেই শোনা যায়, অতনু ঘোষের পরবর্তী সিনেমার নায়িকা তিনিই হচ্ছেন। আর জয়ার বিপরীতে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা থাকছেন, সেই সিনেমাকে ঘিরে বাঙালি দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। যদিও এই সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক।

সিনেমার নাম ঠিক না হলেও অতনুর সঙ্গে জুটি বাঁধার খবর নিশ্চিত করেছেন প্রসেনজিৎ। ‘তবে এটা সত্যি যে, ময়ূরাক্ষীর পর আবার অতনুর পরিচালনায় কাজ করতে চলেছি। সিনেমার জন্য দু’তিনটি গল্প নিয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত আমি কিংবা অতনু কেউই কোনও চিত্রনাট্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সম্পর্ক, আবেগ নিয়ে অতনু যেভাবে গল্প সাজায়, এবারও সেরকমই কিছু থাকছে। তবে হ্যাঁ, চিত্রনাট্য ঠিক করার আগে অবশ্যই প্রোডাকশনের দিকটাও দেখে নিতে হবে’, এমনটাই জানান প্রজেনজিৎ।

‘ময়ূরাক্ষী’র পর ‘বিনিসুতোয়’ সিনেমার কাজে হাত দিয়েছিলেন অতনু। দুই অপরিচিত ব্যক্তির সম্পর্ক নিয়ে বোনা গল্পে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসান। বিশিষ্ট সূত্রের খবর তাই এবার অতনু তার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রীকে একফ্রেমে তুলে ধরতে চান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই শুরু হবে সিনেমার শুটিং।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা