সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান তারকা জেসুস বড় শাস্তির মুখে

news-image

নিউজ ডেস্ক : কোপা আমেরিকার সর্বশেষ আসরের ফাইনালে বাজে আচরণের দায়ে ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দুই মাস নিষিদ্ধ করেছে কনমেবল। একই সঙ্গে তাকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এই নিষেধাজ্ঞা শুধুই আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় কনমেবল। তবে এখনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা সুযোগ আছে। আর যদি সিদ্ধান্ত বহাল থাকে তাহলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরু’র বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

গত ৭ জুলাই পেরু’র বিপক্ষে কোপার ফাইনাল ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তবে ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। কিন্তু রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেননি ২২ বছর বয়সী ম্যানচেস্টার সিটি স্টাইকার।

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে হাত নেড়ে আপত্তিকর ইশারা করতে করেন জেসুস। আসলে ইঙ্গিতে জেসুস বোঝাতে চেষ্টা করেন, রেফারি অর্থের বিনিময়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। এমনকি মাঠ ছাড়ার আগে সাইডলাইনে থাকা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মনিটরেও ধাক্কা দিয়ে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক