শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনাস উইলিয়ামসে হতাশা

news-image

অনলাইন ডেস্ক : উইম্বলডনের পর এবার রজার্স কাপেও হতাশ করলেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়াম। আসরের প্রথম রাউন্ডেই স্প্যানিশ সুয়ারেজ নাভারো’র কাছে তিনি হেরেছেন সরাসরি সেটে।

চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে রজার্স কাপকে বেছে নিয়েছিলেন ভেনাস। কিন্তু সেখানের অভিজ্ঞতাটা হলো ভয়াবহ। র‌্যাংকিংয়ের ৩১ নম্বরে থাকা সুয়ারেজ নাভারো’র কাছে প্রথম সেটে পাত্তাই পেলেন না ৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ভেনাস। হেরে যান ৬/৪ গেমে। পরের সেটে আরো অসহায় এই মার্কিন তারকা। উড়ে যান ৬/২ গেমে। ফলে রাউন্ড অফ ৩২ ওঠেন সুয়ারেজ নাভারো। যেখানে তার প্রতিপক্ষ এস্তোনিয়ান অ্যানিট কন্টিভেইট।