সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজের সূচী চূড়ান্ত, আসছে ‘নিষিদ্ধ’ জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দুদিন আগেই জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশে খেলতে আসবে জিম্বাবুয়ে। সে কথাই ফলেছে, ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে জিম্বাবুয়ে। সিরিজের আরেকটি দল আফগানিস্তান। সিরিজটি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ফরম্যাটে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই সিরিজ। খেলাগুলো হবে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচী:

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (মিরপুর)

১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (মিরপুর)

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (মিরপুর)

১৮সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২০ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২৪ সেপ্টেম্বর: ফাইনাল (মিরপুর)

টেস্ট শুরুর আগে ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এ ছাড়া ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১১ সেপ্টেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের ক্রিকেট দলকে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্বকাপ শেষে লন্ডনে আইসিসির এক বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক