সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার ঢোল আমি পেটাবো না’- মাশরাফি

news-image

বুধবার (০৭ আগস্ট) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা বলেছেন, ‘আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন আমি নির্বাচিত হওয়ার পর এই সাত মাসে নড়াইলের জন্য কতটুকু করতে পেরেছি। খোঁজ নিয়ে আপনারা প্রতিবেদন করেন। আমার ঢোল আমি পেটাবো না।’

তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করতে চাই। নড়াইলকে মাদকমুক্ত করতে চায়। সমাজের প্রভাবশালীদের উদ্দেশে মাশরাফি বলেন, আপনারা কেউ মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। মাদকের অভিযোগে কোনো আসামিকে পুলিশ ধরলে কেউ তার পক্ষে কথা বলবেন না।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক