,

সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে একটি শিশু!

news-image

চলছে কাশ্মীরিদের প্রতিবাদ, মিছিল, সমাবেশ। এর মধ্যে অনেক স্বাধীনতাকামী প্রাণ হারিয়েছেন সেনাদের গুলিতে। অনেকে আহত হয়ে পড়ে আছেন হাসপাতালে। সেনাদের শক্তির তুলনায় কাশ্মীরের স্বাধীনতাকামীরা নিতান্তই নগন্য, দুর্বল। এক মাস আগে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে আছে ‘ভূ-স্বর্গ’।

স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের একটি ছবি তোলেন এক ভারতীয় ফটোগ্রাফার। যা কাশ্মীরিদের আন্দোলনের এক প্রতিকী রূপ হয়ে ঘুরছে সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, মাত্র বছর পাঁচের একটি শিশু প্লাস্টিকের গুলতি তাক করে আছে অস্ত্রে সজ্জিত সেনার দিকে; কাশ্মীরের এমন একটি ছবিতে তোলপাড় পড়ে গেছে বিশ্বে।

স্বাধীনতার তীব্র আকাঙ্খার কারণেই সেনাদের অস্ত্রকে তুচ্ছ তাচ্ছিল্য করে যুদ্ধে নেমে পড়েছে কাশ্মীরিরা। সেই যুদ্ধের দামামা বেজে ওঠেছে পাঁচ বছরের ছোট্ট শিশুটির মনেও। তার প্লাস্টির গুলতির ছোড়া গুলি ওই সেনার শরীর পর্যন্ত পৌঁছাবেই না, তারপরও তার কোনো ভয় নেই। এমন একটা সাহসের ছবি নিয়ে চলছে জোর আলোচনা।

ছবিটি যিনি তুলেছেন, তার নাম আদিত্য রাজ। তিনি টুইটারে ছবিটি পোস্ট করে লিখেন যে, ‘সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে খেলছে একটি শিশু।’

কিন্তু তার এই ‘খেলার’ কথাটা মানতে পারছেন না ভারতের সাবেক আইপিএস অফিসার সঞ্জিব ভট্ট। তিনি বলছেন, পাঁচ বছরের শিশুও যখন কোনো সেনার দিকে অস্ত্র তাক করে, তখন বুঝতে হবে কাশ্মীর নিয়ে ভারত কোনো ভুল করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর