,

‘ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য’

news-image

মার্কিন সরকারকে ‘আন্তর্জাতিক ডাকাত’ বলে অভিহিত করেছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়ার পর কারাকাস এ মন্তব্য করল। মঙ্গলবার (৬ আগস্ট) আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় ব্যর্থ হয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদের আশ্রয় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভেনিজুয়েলার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উইলিয়াম ক্যাস্টিলো আমেরিকার আরোপিত কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য বলে মন্তব্য করেন। এর ফলে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম মার্কিন সরকার পশ্চিম গোলার্ধের কোনো দেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল। এ ঘোষণার পর ভেনিজুয়েলা সরকারের সঙ্গে কোনো মার্কিন কোম্পানি বা প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে বিদ্রোহী করে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্দেশনা জারি করেন। এর কয়েকদিন পর তিনি ভেনিজুয়েলা সরকারের যাবতীয় সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর