মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীর নিয়ে ইমরান খানের হুঁশিয়ারির পর মুক্ত হাফিজ সাঈদ

news-image

এক মাস না হতেই মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে মুক্তি দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ভারত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার পরেই সাঈদকে মুক্তি দেয় দেশটির সরকার।এদিকে মাঙ্গলবার পাকিস্তান পার্লামেন্টে ইমরান খান হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কাশ্মীরের যা পরিস্থিতি ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটতে পারে।’ভারতের দাবি, গত ফেব্রুয়ারি মাসে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামার ঘটনার পিছনে আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত জুনে হাফিজ সাঈদকে গ্রেপ্তার করে পাকিস্তান পঞ্জাবের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। জঙ্গিদের আর্থিক সাহায্য করার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে হাফিজ়কে গ্রেপ্তার করে সন্ত্রাসাবাদ বিরোধী মনোভাবের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন ইমরান খান। অনেকে তার এই সিদ্ধান্তকে লোক দেখানো বলে কটাক্ষ করেন। আজ হাফিজকে মুক্তি দিয়েই তা প্রমাণিত করল পাকিস্তান।

ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, হাফিজ সাঈদ পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই-এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাশ্মীরে হিংসা ছড়াতে হাফিজকে কাজে লাগাতে পারে আইএসআই, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকালই পাকিস্তানের সংসদে ইমরান খান জানিয়েছেন, কাশ্মীর নিয়ে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।হাফিজকে মুক্তি দিয়ে সেই আশঙ্কাই আরও জোরালো হলো বলে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক