সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমা নেতাদের উদ্দেশে ফের রুহানির হুঙ্কার

news-image

হরমুজ প্রণালীতে তেল পরিবহন নিয়ে চলমান সংকট প্রসঙ্গে পশ্চিমা নেতাদের উদ্দেশে আবারও হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মতে- ইরানের সঙ্গে যুদ্ধ, সকল যুদ্ধের জননী। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তব্যে রুহানি এ মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ কথা জানায়।

রুহানি তার বক্তব্যে বলেন, ইরানের সঙ্গে শান্তি সকল শান্তির জননী, একইভাবে ইরানের সঙ্গে যুদ্ধও সকল যুদ্ধের জননী। এ ছাড়া সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সমঝোতা করতে চায়, তবে তাদের সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। ইরানকে অবশ্যই তেল রপ্তানি করতে দিতে হবে।
ট্যাংকার আটকের প্রসঙ্গ টেনে পশ্চিমা শক্তির উদ্দেশে ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রণালীর বদলে প্রণালী। এটা হতে পারে না যে, আমাদের জন্য জিব্রাল্টার প্রণালী বন্ধ, আর আপনাদের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত।

উল্লেখ্য, কিছুদিন আগে সিরিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে তেল পরিবহনের অভিযোগে জিব্রাল্টার প্রণালী থেকে একটি ইরানি ট্যাংকার আটক করে যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় দুই সপ্তাহ পরেই হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইম্পেরোকে আটক করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক