,

গ্রেপ্তার হওয়া নিয়ে সোনাক্ষী সিনহা যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে গ্রেপ্তারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু দিন আগে একটি সংস্থার পক্ষ থেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কী তবে তাকে গ্রেপ্তার করা হলো? তা নিয়েই চলছে নানা জল্পনা।

তবে দাবাং তারকা নিজেই এবার সব জল্পনার অবসান ঘটালেন ইন্সটাগ্রামে এক পোস্ট দিয়ে।

ইন্সটাগ্রামে তিনি লিখেন, ‘বন্ধুরা, আমি জানি কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে আমিই ছিলাম। কিন্তু এটিই সম্পূর্ণ সত্য নয়। আমি শিগগিরই সবকিছু বিস্তারিত জানাবো।’

সোনাক্ষীর এই বক্তব্য কোনো সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করার বিষয়টিকেই ইঙ্গিত করছে।

ভাইরাল হওয়া ভিডিওতে একটি সোনালী গাউনে দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এ সময় আচমকাই তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরই তিনি চিৎকার করে বলতে থাকেন, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে? কী করেছেন তিনি?

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১