,

৩৭০ ধারা বাতিল: ভারতকে কড়া হুঁশিয়ারি চীনের

news-image

সোমবার কাশ্মিরবিষয়ক ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারতের মোদি সরকার। পাকিস্তান বিষয়টি নিয়ে শুরু থেকে আপত্তি জানালেও, বিষয়টির ওপর কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না চীন। কিন্তু মঙ্গলবার অবশেষে মুখ খুলল প্রতিবেশী দেশ চীনও।তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানকে ‘একতরফাভাবে’ কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে বলেছে। তারা বলেছে, দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ তাদের এড়িয়ে যাওয়া উচিৎ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু চুইং বলেছেন, এটি ভারত-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক বিষয় এবং আন্তজার্তিক সম্প্রদায়ের বিষয়টি নিয়ে যথেষ্ট অবগত।ভারতের এই ‘একতরফা’ সিদ্ধান্ত দুই দেশের মধ্যে নতুন করে অস্থিরতা বাড়াতে পারে। তাই, এগুলিকে যথাসম্ভব এড়িয়ে চলা উচিত।ওই অঞ্চলটিতে শান্তি আনার জন্য কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই দুই দেশের মধ্যে মতবিনিময় করা উচিত ছিল।

এছাড়া লাদাখের বিষয়টি নিয়ে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন সর্বদাই তার প্রশাসনিক এখতিযারের অধীনে থাকা চীন-ভারত সীমান্তের পশ্চিমাংশে ভারতের দখলদারিত্ব মেনে নেবে না। ভারতের একতরফা সংশোধন চীনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে চলেছে, এটি গ্রহণযোগ্য নয়।এতে কোনো পক্ষই উপকৃত হবে না।

তবে ভারত লাদাখের বিষয় চীনের এই দাবি খারিজ করে দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন, লাদাখের বিষয়টি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ।এতে চীনের মন্তব্য করা চলে না। সূত্র : কলম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর