,

ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও ব্যবস্থা নেবে: ইমরান

news-image

ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার কাশ্মির ইস্যুতে ডাকা পার্লামেন্টের সর্বদলীয় বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।সোমবার ভারতের বিজেপি সরকার দেশটির জম্মু-কাশ্মির রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দ্বিখণ্ডিত করার পর মঙ্গলবার পাকিস্তানের জাতীয় সংসদের এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হলো।

অধিবেশনে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের সদস্যদের পাশাপাশি নওয়াজ শরীফের মুসলিম লীগ ও বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিসহ অন্য দলগুলো অংশ নেবে।প্রধানমন্ত্রী ইমরান খান অধিবেশনে অংশ নিয়ে বলেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চেয়েছিল এবং এ জন্য ভারতকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা আলোচনার প্রস্তাবকে দুর্বলতা হিসেবে নিয়েছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি আশঙ্কা করছেন পুলওয়ামার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং পাকিস্তানকে দোষারোপ করবে দিল্লি। এর পর তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাবে এবং পাকিস্তান তার জবাব দেবে। ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও একই ব্যবস্থা নেবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত পাকিস্তান লড়াই করবে।

তবে এভাবে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন ইমরান খান। কাশ্মির ইস্যুকে গুরুত্বসহকারে নেয়ার জন্য ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদয়ের প্রতি আহ্বান জানান।
সাবেক এ ক্রিকেটার বলেন, ভারতীয় সেনাদের নির্যাতন ও কাশ্মিরি জনগণের দুর্ভোগের কথা তিনি পশ্চিমা বিশ্বকে অবহিত করবেন।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবারের যৌথ অধিবেশনে মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফসহ অনেকেই কাশ্মির ইস্যুতে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। এমন সিদ্ধান্ত নিলে বিরোধীদলগুলো সরকারকে সমর্থন দেবে বলে শাহবাজ শরীফ উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর