মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল দেখতে চেয়েছিলেন, মৃত্যুর ঘণ্টাখানেক আগে মোদিকে টুইট সুষমার

news-image

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় কাশ্মীর ইস্যুতে টুইট করেছিলেন। এই টুইটে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি। সুষমা বলেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অশেষ ধন্যবাদ। নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার জীবনের চাওয়া ছিল। এই ধরনের একটি দিনের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন।

এদিকে সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘ভারতের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। জনসেবা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন উন্নয়নে নিজেকে উৎসর্গ করা এক নেতার প্রয়াণে ভারত শোকে ভারাক্রান্ত। কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠা গুটিকয় মানুষের মধ্যে তিনি একজন।’

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুকে ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন মোদি। তিনি লিখেছেন, ‘সুষমা জি’র মৃত্যু আমার জন্য ব্যক্তিগতভাবেও একটি বড় ক্ষত। তিনি ভারতের জন্য যা করে গেছেন, তার জন্যই স্মরণীয় হয়ে থাকবেন। এ দুর্ভাগ্যজনক সময়ে তার পরিবার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি সহমর্মী। ’

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সুষমা স্বরাজ। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।অসুস্থতার কারণে মোদির এবারের সরকারে থাকেননি তিনি, অংশ নেননি নির্বাচনেও। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মারা যান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক