,

পরীমনি ‘বিশ্বসুন্দরী’ নিয়ে ব্যস্ত

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ লম্বা সময় কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি চিত্রনায়িকা পরীমনি। তবে চলতি বছর চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে সিয়াম আহমেদের বিপরীতে কাজ করছেন তিনি। বর্তমানে কক্সবাজারে এই চলচ্চিত্রের বেশকিছু দৃশ্যধারণের কাজ চলছে।

এর আগে ফরিদপুরে এ চলচ্চিত্রের বেশিরভাগ শুটিং হয়েছে।পরীমনি এই চলচ্চিত্রের শুটিংয়ে বেশ মনোযোগ দিয়ে কাজ করছেন বলে জানা যায়। চরিত্রটি নিয়ে এতটাই মগ্ন যে নিজের ব্যবহৃত ফোনের কলও ধরছেন না তিনি। সারাক্ষণ নিজের চরিত্র নিয়েই ভাবছেন। নির্মাতাও পরীমনির কাজে বেশ মুগ্ধ। শিল্পী সত্তা টিকিয়ে রাখবে এমন কাজের সঙ্গেই থাকতে চান তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি তার কাছে তেমনই একটি প্রজেক্ট। এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর মতে, এই চলচ্চিত্র পরীমনির বিকল্প নেই।

তিনি বলেন, ‘বিশ্বসুন্দরী হতে যা প্রয়োজন, তার সবকিছুই আছে পরীমনির মধ্যে। তাইতো আমি তাকে পছন্দ করেছি আমার এই চলচ্চিত্রের জন্য। সে আমার চাওয়ার চেয়েও বেশি দিয়েছে।’ ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। পরী-সিয়াম ছাড়াও এতে অভিনয় করছেন চম্পা, মুনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১