,

লিন্ডসের সঙ্গে কি সম্পর্ক চলছে সৌদি যুবরাজের?

news-image

আন্তর্জাতিক ডেস্ক | হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে।একাধিক সংবাদমাধ্যম জানায়, তারা বর্তমানে পরস্পর-পরস্পরের খুবই ঘনিষ্ঠ।পেজ সিক্সের এক প্রতিবেদনে জানা যায়, নিজের জেট বিমানে অভিনেত্রীর সঙ্গে আকাশে উড়েছিলেন যুবরাজ। উপহার হিসেবে দিয়েছেন অনেক কিছু। ছিল ক্রেডিট কার্ডও।

তাদের প্রথম দেখা হয় বছর খানেক আগে। ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স রেসের মাঠে।ওই সংবাদমাধ্যমকে একটি সূত্র জানায়, এরপরই তারা বন্ধুতে পরিণত হন।লোহানের মুখপাত্র কিন্তু এই সম্পর্কের কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তবে গত বছর তাদের দেখা হওয়ার কথাও স্বীকার করেছেন তিনি।

এদিকে ‘মিন গার্লস’ অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহান ও সালমানকে মেসেজ বিনিময় করতে দেখেছেন।লোহান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানকার টিভি শো ‘দ্য মাস্কড সিঙ্গার’-এর সঙ্গে যুক্ত আছেন তিনি। কয়েক সপ্তাহ আগে সহশিল্পীদের সঙ্গে ঝগড়া নিয়ে তিনি আলোচনায় আসেন।

একটি সূত্র বলছে, সালমানের সঙ্গে লোহানের সম্পর্ক অপ্রত্যাশিত বিষয় নয়। কারণ এর আগেও নায়িকাকে মধ্যপ্রাচ্যের অনেকের সঙ্গে দেখা গেছে। নিয়মিত দুবাইয়ে যাতায়াত আছে তার।এ ছাড়া গত বছর তিনি সৌদি সংস্কৃতি নিয়ে কথা বলেছেন। এই সম্পর্কিত ঘটনা সিনেমার সঙ্গেও সম্পৃক্তির কথা জানান লোহান।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান