,

এবার সিনেমায় আসছেন ফাটাকেষ্ট মিঠুনের মেয়ে

news-image

বিনোদন ডেস্কঃ ‘আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি’ কিংবা ‘মারবো এখানে লাশ পড়বে শশ্মানে’ সংলাপগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শক্তিমান এক অভিনেতার মুখ। যিনি প্রায় চল্লিশ বছর ধরে মাতিয়ে রেখেছিলেন সিনেমায় অভিনয় করে।হিন্দি থেকে বাংলা, সবখানেই তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। তবে নায়ক মিঠুন চক্রবর্তীর সাফল্যের যতো ইতিহাস তার অধিকাংশই লেখা আছে বলিউডে। শ্রীদেবীর সঙ্গে তার জুটি ছিল অনবদ্য।

এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কলকাতার সিনেমায় মনোযোগ দেন। সেখানেও তিনি উপহার দিয়েছেন ‘ফাটাকেষ্ট’, ‘তুফান’, ‘অভিমন্যু’, ‘গুরু’সহ অসংখ্য সুপারহিট চলচ্চিত্র।তার পথ ধরে সিনেমায় এসেছিলেন পুত্র মিমো। তেমন সুবিধা করতে পারেননি। এবার শোনা যাচ্ছে মিঠুনের কন্যা দিশানি নাম লেখাচ্ছেন চলচ্চিত্রে। তার শুরুটা হবে হিন্দি ছবি দিয়ে।স্টারডমের বিরাট সাম্রাজ্য বলিউডে একের পর এক স্টারকিডের অভিষেক হচ্ছে। এবার সেই পথেই পা বাড়াতে চলেছেন মিঠুন চক্রবর্তীর সুন্দরী মেয়ে দিশানি।

সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয় শিক্ষাও শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তার সাজগোজ দেখে অনেকেই তাকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।ইনস্টাগ্রামে ইতোমধ্যেই তারকা হয়ে উঠেছেন দিশানি। তার ছবি দেখে অনেকেরই মত, বলিউডে সেনসেশন হতে পারেন মিঠুনকন্যা। এখন শুধু তার অভিষেকের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১