,

নিজেদের নাম পাল্টে যাওয়ার গল্প জানালেন অনন্ত-বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। এ নামেই মিডিয়া পাড়ায় বেশ খ্যাতি ও পরিচিত হয়েছেন এই দুই তারকা। তবে তাদের আগের নাম কিন্তু এটা না।

অনন্ত জলিল জানান, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন তিনি। তার গৃহশিক্ষকের নাম আব্দুল জলিল। এই নামের অনুপ্রেরণায় তার বাবা তার নাম রাখেন ‘আব্দুল জলিল’। পরবর্তী সময়ে অনন্ত জলিলের বড় ভাই ডাকনাম হিসেবে ‘অনন্ত’ হিসেবে ডাকতে শুরু করেন, যা তার খুব পছন্দ হয়। তাই তিনি নিজের নাম মিলিয়ে রাখেন অনন্ত জলিল। তবে তার আগের নাম ছিল সাঞ্জু। যে নামে বাসার সবাই তাকে ডাকতেন। অন্যদিকে বর্ষা জানান, তার আসাল নাম ‘খাদিজা’। পরবর্তীতে ঘটনাক্রমে তার নাম বর্ষা রাখা হয়।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে এসে এমনটাই জানিয়েছেন অনন্ত-বর্ষা। এ ছাড়া অনুষ্ঠানে তারা কথা বলেছেন ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে। রুম্মান রশীদ খান ও সাকীর উপস্থাপনায় বিশেষ এই পর্বটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন (১৩ আগস্ট) সকাল ৭টায়।

এদিকে, পাঁচ বছর পর নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি ইরানে শুরু ছবির শুটিং। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবিতে অনন্ত-বর্ষা জুটির পাশাপাশি আরও অভিনয় করছেন ইরান-লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে, বাংলাদেশ, ইরানসহ ও অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১