শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল, আগুন নিয়ে অভিনেত্রী নোরার তাক লাগানো নাচ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। নৃত্যকলায় পারদর্শীতার জন্য বলিউডে পরিচিত মুখ নোরা ফতেহি। গত কয়েক দিনেই তিনি বেশ কিছু কঠিন নাচ দেখিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। এর মধ্যে আছে আগুন নিয়ে নাচ। সম্প্রতি নোরার শেয়ার করা একটি ভিডিওতে এই ‘ফায়ার ড্যান্স’করতে দেখা গেছে তাকে।

ভিডিওটি ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। ভিডিও শেয়ার করে নোরা বলেছেন, এ নাচ তিনি মাত্র দু’দিনেই আয়ত্ত করেছেন। ভিডিওর ক্যাপশনে নোরা লিখেছেন, “আমি এ নাচ প্রথম করলাম। খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর খুব ঘামছিলাম। কিন্তু খুব কম সময়ের মধ্যেই এর কৌশল রপ্ত করেছি।

তিনি আরো লেখেন, “দৃঢ়সংকল্প দিয়ে ভয়কে জয় করেছি। নতুন এক কলা শিখলাম। এজন্য আমি গর্বিত। শিল্পী হিসেবে সবসময়ই নতুন কিছু করার আগ্রহ রাখতে হয়। এটা করতে পারব না, এমন বলা চলবে না। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’সিনেমার আইটেম গান ‘দিলবার’ এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় সাড়া জাগিয়েছিলেন নোরা ফাতেহি। এরপর থেকে দিলবারকন্যা নামেই পরিচিতি তার। সম্প্রতি নোরা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘স্ট্রিট ডান্সার ৩ ডি’র শুটিং শেষ করেছেন। এছাড়াও তার আইটেম ড্যান্স ‘ও সাকি সাকি’ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

https://www.youtube.com/watch?v=ednXSuwL9tc

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা