,

বিয়ের কথা স্বীকার করলেন রাখি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এসেছিলেন জনপ্রিয় নায়িকা হতে তবে তা হয়ে না উঠতে পারলেও ‘বিতর্কের রানি’ হয়েছেন রাখি সাওয়ান্ত। তার প্রেম আর বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। কখনও ভারতীয় অনুষ্ঠান নাচ বালিয়ে-তে প্রেমিক অভিষেক অবস্তির সঙ্গে জুটি বেঁধে অংশগ্রহণ করেছেন। আবার কখনও শো-এর শেষে দাবি করেন, অভিষেককে বিয়ে করতে চলেছেন তিনি।

আবার কখনও সেই অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নিজেই বিতর্ক তৈরি করেছেন। আবার কিছু দিন আগে রাখি জানিয়ে ছিলেন, ইন্টারনেট সেলিব্রিটি দীপক কালাল-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। কিন্তু কয়েক দিন পর সেই ঘটনাকেও বিতর্কের দিকে নিয়ে যান।

এর কিছু দিন পর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখি সাওয়ান্তের বিয়ের আসর বসেছে বলে জানা গিয়েছিল। পাত্র এক এনআরআই যার সঙ্গে বিয়ের কাজটি সেরেছেন বলেও শোনা যায়। সেই ছবিও প্রকাশ করেন রাখি কিন্তু বিয়ের কথা একেবারেই অস্বীকার করেন। বলেন, ফটোশুটের জন্যই নাকি বধূবেশে দেখা গিয়েছিল তাকে।

কিন্তু এত বিতর্কের মাঝেই এলো নতুন খবর। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, এনআরআই ব্যবসায়ী রিতেশের সঙ্গে বিয়ে হয়েছে তার। তিনি বলেন, আমি তাকে ভালোবাসি। আমি আমার ভক্তকে ভালোবেসেই বিয়ে করেছি।

এ বিষয়ে রাখি আরো জানান, প্রভু চাওলার সঙ্গে সাক্ষাৎকারের সময়ই নাকি রিতেশ তাকে ভালোবেসে ফেলেন। প্রথম দেখাতেই রিতেশ তার প্রেমে পড়ে যান বলেও দাবি করেন রাখি। আর এরপরই নাকি তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় রিতেশের।

এমন কি মা হওয়া নিয়েও খোলাখুলি কথা বলেন এই ড্রামা কুইন। তিনি বলেন, ২০২০ সালে মা হওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রথমে অস্বীকার করা রাখি বিয়ের কথা স্বীকার করে আবারো নতুন কোনো ঘটনার জন্ম দেবে কিনা তাই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১