,

এবার মোদীর চাপে বাড়ির ছাদে নামাজ পড়ছেন মুসল্লিরা!

news-image

রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন। মুসলিমরা রাস্তার ওপর নামাজ আদায় করায় গত কয়েক দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। একই সঙ্গে মহাআরতিও করা হচ্ছিল।প্রশাসন জানায়, দুই ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগাম অনুমতি ছাড়া রাস্তার ওপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।এই নিষেধাজ্ঞা করার পরই আলিগড় শহরে মুফতি মোঃ খলিল আহমেদ শহরের সমস্ত মসজিদের প্রশাসকদের অনুরোধ জানিয়েছিলেন যে, রাস্তায় নামাজের বদলে মসজিদ এর কাছাকাছি বাড়ির ছাদ ব্যবহার করার জন্য ।

এই নিষেধাজ্ঞার পর প্রথম শুক্রবার সেখানকার বেশ কয়েকটি মসজিদের পাশে এই দৃশ্য দেখা গিয়েছে। যেখানে নামাজ পড়ে এমন সংখ্যা অনেক বেশি ছিল। এদিন কথা মতোই মসজিদের আশপাশে বাড়ির মালিকেরা নামাজের জন্য নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদের সামনে ছিল কড়া পুলিশি পাহারা। এরপর আলীগড় এর মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রশাসনের নির্দেশকে তারা সম্মান জানাবে। এবং জুম্মার নামাজে কিছুটা অসুবিধে মেনে নেওয়ার জন্য মুসলিমদের কাছে আবেদন জানানো হয়েছে।

মুফতি খালিদ হামিদ জুম্মার নামাজের পর সব পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা মুসলিমদের নামাযের উদ্দেশ্যে নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ