,

কাশ্মীর উত্তেজনা: মেহবুবা মুফতি গ্রেফতার

news-image

গৃহবন্দী দশা থেকে গ্রেফতার করা হলো জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। রোববার রাত থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। গ্রেফতারের পর তাকে শ্রীনগরের হরিনিবাস বিশ্রামাগারে নেওয়া হয়েছে। এনডিটিভি।

কাশ্মীর পুলিশের একটি সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে সোমবার মুফতিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন থানায় বা কারাগারে না নিয়ে বাড়ির কাছের সরকারি এক অতিথিশালায় নেয়া হয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মুফতি, গত বছরের জুলাই পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় ছিলেন। গত সপ্তাহের শুরুতে রাজ্যটিতে সেনা উপস্থিতি বৃদ্ধি শুরুর পর থেতে তিনি উচ্চকণ্ঠ ছিলেন।

রবিবার রাত থেকে মুফতি ছাড়াও কাশ্মীরের আরো দুই মূলধারার রাজনীতিবীদ ওমর আবদুল্লাহ ও সাজ্জাদ লোনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এরপরেই সকালে রাজসভায় বিল তুলে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। তবে আবদুল্লাহ ও লোনকে এখনও আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর