সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহাথিরের পর এবার কাশ্মীরিদের পাশে এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল হয়ে যাওয়ার পর পাকিস্তানের অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলে তার দেশ কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

সোমবার ভারতের রাজ্যসভার অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর এরদোয়ান টেলিফোনে কথা বলেছেন ইমরান খানের সঙ্গে। কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত কেড়ে নেয়ার পর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইমরান।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই বিষয়ে তুরস্কের দৃঢ় সমর্থন পাকিস্তানের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্টকে টেলিফোনে ইমরান খান বলেন, ভারতের এই ঘোষণার ফলে এ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে এবং প্রতিবেশি দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটবে। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন থাকবে বলে জানান ইমরান খান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর ভেঙে দুই টুকরো করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার ভারতের রাজ্যসভার অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর মাহাথির এই উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কাশ্মীর ইস্যুতে তিনি পাক প্রধানমন্ত্রীর কাছে নিজের মন্তব্য প্রকাশ করেন তিনি।

এ সময় ইমরান খানও তার অবস্থান তুলে ধরে বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতের ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এই অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক