,

হাটে তোলা হয়েছে ‘মিস্টার ট্রাম্প’কে

news-image

আন্তর্জাতিক ডেস্ক|| না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একটি মোটাসোটা আমেরিকান গরুর কথা। মালয়েশিয়ান কয়েকজন ব্যবসায়ী আমদানি করেছেন সেটি। নাম দিয়েছেন ‘মিস্টার ট্রাম্প’।

এক টন ওজনের বিশাল আকারের গরুটিকে মালয়েশিয়ার কেলনতান প্রদেশের এক হাটে তুলেছেন তারা। আমেরিকান ব্রাহম্যান নামের গরুর জাতটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের গরুর একটি। মূলত ভারত ও ব্রাজিল থেকে আমেরিকায় এই জাতটি নেয়া হয়েছে। এখন সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

মালয়েশিয়ায় এত বড় গরুর দেখা মিলে না। তাই ‘মিস্টার ট্রাম্প’কে দেখতে অনেকে জড়ো হচ্ছেন। তার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের একাধিক সংবাদমাধ্যম খবরও প্রকাশিত হয়েছে। গরুটি মালয়েশিয়ায় আমদানি করা ব্যবসায়ী নুরুল সাদ বলেন, আমাদের এখানে এত বড় গরু হয় না। তাই মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা এখানেই এই জাতের গরু উৎপাদন করবো।

তিনি জানান, মিস্টার ট্রাম্পের দাম হাঁকিয়েছেন ২০ হাজার রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর