কাশ্মীরে সেনা ক্যাম্পে ভলিবল খেলছেন ধোনি (ভিডিও)
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অধিনায়ক অবস্থান করছেন কাশ্মীরের সেনা ক্যাম্পে। সতীর্থরা ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ খেলতে আমেরিকায় অবস্থান করলেও তিনি সময় পার করছেন সেনা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে। আর এই ক্যাম্পেই সেনা সদস্যদের সঙ্গে ভলিবল খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শুক্রবার সেনা ক্যাম্পে যোগ দেন এম এস ধোনি। পরদিনই ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভলিবল খেলেন। আর এই ভিডিওটি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে বিদ্যুৎবেগে।
২০১১ সালে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয় ধোনিকে। পাঁচবার প্যারাশুট ট্রেনিং জাম্প সম্পন্ন করার পর তিনি প্যারাট্রুপার হিসেবে নির্বাচিত হন। ধোনি এখন কাশ্মীরে ১০৬ টি/এ ব্যাটালিয়নের সঙ্গে অবস্থান করছেন। ১৫ আগস্ট পর্যন্ত এখানে থাকার কথা রয়েছে তার।
এদিকে আমেরিকায় ভালো অবস্থায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জিতে নেন কোহলিরা।
https://www.youtube.com/watch?v=yklTgLHVTlQ










