সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৮৫ রান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন স্টিভেন স্মিথ। ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ম্যাথু ওয়েডও। এই দুইয়ে অ্যাশজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে দাঁড় করিয়েছে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য।

রবিবার এজবাস্টনে আগের দিনের ৩ উইকেটে ১২৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে অজিরা। ৭ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংসটি ঘোষণা করে দলটি। তাতে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পাওয়া ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের বিপরীতে ইংলিশরা তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৭৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। রোরি বার্নস ৭ ও জেসন রয় ৬ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ড লক্ষ্য পূরণ পৌঁছাতে পারবে তো? রেকর্ড বলছে এজবাস্টনে শেষ দিন ব্যাট করে ইংল্যান্ড হার এড়াতে পেরেছিল ১১ বছর আগে।

প্রথম ইনিংসে ১৪৪ রানের ইনিংস খেলা স্মিথ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৪২ রানের ইনিংস। এটি তার ২৫তম টেস্ট ফিফটি। ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যাকে। ম্যাথু ওয়েড খেলেন ১১০ রানের ইনিংস। ছয় বছর পর সেঞ্চুরি পেলেন তিনি।

এর আগে স্মিথের সঙ্গে দিন শুরু করা ট্রাভিস হেড ফিফটি তুলে নেন। বেন স্টোকসের শিকার হওয়ার আগে খেলেন ৫১ রানের ইনিংস।

সাত নম্বরে নেমে টিম পেইন খেলেছেন ৩৪ রানের ইনিংস। ইনিংস ঘোষণার সময় জেমস প্যাটিনসন ৪৭ ও প্যাট কামিন্স ২৬ রানে অপরাজিত ছিলেন। ইংলিশদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন বেন স্টোকস। মইন আলি পেয়েছেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক