সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব-তামিম-মুশফিককে চুক্তির পরও পাচ্ছে না দলগুলো

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র তিন মাস পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। আসন্ন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এতে নতুন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে বিপিএলের এই আইকন ক্রিকেটারদের নতুন এই চুক্তির কোনো বৈধতা নেই। এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (৪ আগস্ট) বোর্ড পরিচালক মাহবুব আনাম জানান, বিসিবির সঙ্গে এখনও কারও চুক্তি হয়নি। তারা যেটা করেছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাদের সঙ্গে আমাদের আলোচনা করারও দরকার নেই বিসিবির পক্ষ থেকে। আপনার সঙ্গেই যদি চুক্তি না থাকে, আপনি যা কিছুই করেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না।

গত ৩১ জুলাই রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন গেল তিন আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের মতো দলবদল করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। চলতি বছরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে খেলার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তামিম ইকবাল। আর চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লার সঙ্গে চুক্তিতে সই করেন মুশফিকুর রহীম।

সাকিব-মুশফিক-তামিমের বলবদল নিয়ে বিপিএল গভর্নিংবডি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে, বিসিবির সঙ্গে কোনো ফ্রাঞ্চাইজি এখনও চুক্তি নবায়ন করেনি। ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন না করে ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক