সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার বোন সালমানের ভগ্নিপতির নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেলা মডেল হিসেবে পরিচিত। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। শনিবার (৩ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর দিয়েছেন তিনি।

করণ ললিত ভুটানি পরিচালিত ‘কোয়াদা’ ছবিতে অভিনয় করবেন ইসাবেলা কাইফ। চমকপ্রদ ব্যাপার হলো, আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে তাকে। তিনি হলেন সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতার স্বামী। ‘লাভযাত্রী’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার।

প্রথম ছবির প্রসঙ্গে ইসাবেলা লিখেছেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘কোয়াদা’ ছবিতে যুক্ত হয়েছি। আমাকে স্বাগত জানানোর জন্য আয়ুশ শর্মা ও করণ ললিত ভুটানিকে ধন্যবাদ।”

এদিকে শনিবার টুইটারে সালমান খান জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত সত্যি একটি ঘটনায় অনুপ্রাণিত ছবিটির গল্প।

ছবিতে আয়ুশকে সেনা কর্মকর্তার ভ‚মিকায় দেখা যাবে। চরিত্রটির সঙ্গে মানানসই শারীরিক গড়নের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে ইসাবেলার চরিত্রটি কেমন তা এখনও জানানো হয়নি।

কোয়াদা হলো ভারত ও মিয়ানমার সীমান্তের একটি গ্রাম। এ বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক