মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছরের ছোট ক্যামিলাকে বিয়ে করছেন লিওনার্দো

news-image

বিনোদন ডেস্ক : ‘টাইটানিক’ দিয়ে ইতিহাস হয়ে থাকবেন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। সেই ছবিতে রোজের প্রেমেপাগল ছিলেন জ্যাক চরিত্রের লিওনার্দো। তার প্রেমমাখা সংলাপ আর অভিনয়ের প্রেমে পড়েছিল কোটি কোটি নারী।

তাদের কাউকেই নয়। রিয়েল লাইফে জ্যাক বাঁধা পড়েছেন ক্যামিলা মোরোনের প্রেমে। রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তিনি। এই প্রেম নিয়ে বেশ সিরিয়াসও এই অভিনেতা।

শোনা যাচ্ছে দ্রুতই বিয়ে করতে চলেছেন ৪৪ বছরের লিওনার্দো ও ২২ বছরের ক্যামিলা। নিজের থেকে ২২ বছরের ছোট ক্যামিলার সঙ্গে বাগদান সারছেন তিনি এটা হলিউডের টক অব দ্য টাউন।

টাইটানিকের পর হলিউডে একের পর এক সফল ছবির হাত ধরে ক্রমেই বেড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর ভক্তের সংখ্যা। বিভিন্ন সময়ে একাধিক নামজাদা মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিও। তবে বিয়েটা নাকি তিনি মডেল ক্যামিলা মোরোনকেই করতে যাচ্ছেন।

‘পিপল’ ম্যাগাজিনের এক রিপোর্ট অনুযায়ী, ক্যামিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেশ সিরিয়াস লিওনার্দো। তারা নাকি একে অপরের গভীর প্রেমে মজে আছেন। গত বছরের জানুয়ারি থেকেই বিভিন্ন সময়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে।

শোনা যায় অভিনেতা ব্র্যাড পিটই নাকি ক্যামিলাকে প্রেম নিবেদনে সাহায্য করেছিলেন লিওকে। এখন শোনা যাচ্ছে একে অপরের বাড়িতেও সময় কাটাচ্ছেন যুগল। পরস্পরের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন দুজনে। বিয়েটা তাই সময়ের ব্যাপার মাত্র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক