,

‘স্তন দেখার সময় কেন হিন্দু মুসলিম লাগে না?’

news-image

বিনোদন ডেস্ক : টলি পাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার অমিত শুক্লা নামে এক কট্টর হিন্দুকে একহাত নিলেন তিনি। নেটিজেনরাও এগিয়ে এসেছেন স্বস্তিকার সমর্থনে। অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার প্রশংসা করেছেন।

ঘটনার সূত্রপাত একটি প্রতিষ্ঠানের খারার ডেলিভারি নিয়ে। ভারতের জনপ্রিয় একটি প্রতিষ্ঠান জোমাটো। তারা খাবারের ব্যবসা করে। বাসায় বাসায় গিয়ে খাবারও ডেলিভারিও দেয়। প্রতিষ্ঠানটিতে খাবারের অর্ডার দিয়ে সেটা আবার ফিরিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন অমিত শুক্লা নামে গ্রাহক।

মুসলিম ডেলিভারি বয় তার অর্ডারের খাবার নিয়ে আসছে জানতে পেরে তার হাত থেকে খাবার নিতে চাননি তিনি। তারই প্রতিবাদে সোশ্যাল মিডিয়া সয়লাব। ওই অমিত শুক্লাকে নিকৃষ্ট মনের হিন্দু বলে দাবি করছেন ভারতীয়রা। তাকে উগ্র সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য গ্রেপ্তারের দাবিও উঠেছে।

এই অমিত শুক্লা অনেক আগে তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়ার স্তন নিয়ে টুইটারে মন্তব্য করেছিলেন। পুরনো সেইসব টুইটের ভিত্তিতেই তাকে একহাত নেন স্বস্তিকা। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, ‘নারীদের স্তন নিয়ে যখন এধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?’

মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোমাটোতে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব অহিন্দুকে দিয়েছিল জোমাটো। এরপরই অমিত শুক্লা টুইটারে লেখেন, ‘হিন্দু রাইডার না দেওয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। ওরা অস্বীকার করায় রিফান্ডও চাইনি।’

এরপরই ওই গ্রাহককে জোমাটো জানায়, ‘খাবারের কোনও ধর্ম নেই। এটাই ধর্ম।’ এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন স্বস্তিকা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১