সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সানি লিওনের সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘অর্জুন পাটিয়ালা’র একটি দৃশ্যে একজনকে নিজের ফোন নম্বর দিতে দেখা যায় তাকে। কিন্তু সেই ফোন নম্বরটি ছিল ভারতের দিল্লির পুনিত আগারওয়ালের। তাই সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গেই অনেক ভক্ত সানি লিওনের নম্বর মনে করে ফোন দিতে থাকে পুনিতের মোবাইলে। অবশেষে বিরক্ত হয়ে আদালতে পিটিশন দায়ের করেন পুনিত। এরপরই এই ঘটনায় ক্ষমা চাইলেন অভিনেত্রী সানি লিওন।

পুনিতের হয়রানির ব্যাপারে সাংবাদিকরা সানি লিওনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি।’

গতকাল শুক্রবার বিবিসির একটি প্রতিবেদনে পুনিতের বিড়ম্বনার কথা উঠে আসে। ভারত তো বটেই, ইতালি, দুবাই, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সানি লিওনের নম্বর ভেবে ফোন করতে থাকে পুনিতের মোবাইলে।

ক্ষুদ্ধ পুনিত আগারওয়াল জানান, প্রথম ১০ বার ফোন রিসিভ করেও তিনি বুঝতে পারেননি ঘাপলাটা কোথায়। পরে অবশ্য বিষয়টা তাকে ব্যাখ্যা করে সানি লিওন ভেবে ফোন দেওয়া মানুষরাই। কিন্তু ব্যবসার কাজে ব্যবহার করার কারণে নম্বরটি পরিবর্তনও করতে পারছিলেন না তিনি।

এরপর বাধ্য হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন পুনিত আগারওয়াল। কিন্তু তাকে পুলিশ জানায়, এতে তাদের কিছু করার নেই। পরে সিনেমাটি থেকে তার ফোন নম্বর সরিয়ে নিতে আদালতের শরণাপন্ন হয়ে একটি পিটিশন দায়ের করেন সেই তরুণ।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক রোহিত যাগরাজ কোনো মন্তব্য করতে রাজি না হলেও ক্ষমা চেয়েছেন অভিনেত্রী সানি লিওন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক