সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে বন্দুকধারির হামলায় বেশ কয়েকজন নিহত

news-image

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরে এলপেসোর সিয়েলো ভিস্তা মলে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা না গেলেও স্থানীয় হাসপাতালগুলোতে কমপক্ষে ২২ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য গেছেন। বিবিসি, সিএনএন

এলপেসোর মেয়র ডি মারগো ও পুলিশ সার্জেন্ট এনরিক কাস্টিলো নিশ্চিত করেছেন, হামলায় বেশ কজন নিহত হয়েছেন। হামলাকারিকে নিবৃত্ত করা হয়েছে, এ কথা উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে, আর কোনো ঝুঁকি আছে বলে মনে করা হচ্ছে না। আরেক পুলিশ সার্জেন্ট রবার্ট গোমেজ জানান, একজনকে তারা ধরতে পেরেছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত ১১ জনকে ডেল সোল মেডিক্যাল সেন্টার ও আরো ১১ আহতকে এলপেসোর ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রথমে ধারণা করা হয়েছিলো অজ্ঞাতনামা হামলাকারীর অস্ত্র ছিলো রাইফেল। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পুলিশ সার্জেন্ট রবার্ট গোমেজ বলেন, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, অস্ত্রটি কী ছিলো। আর এও জানা যায়নি, হামলাকারি পুরুষ না মহিলা।এলপেসোর মেয়র ডি মারগো এই ঘটনায় প্রচণ্ড আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমাদের শহরে এমন একটি ঘটনা ঘটবে, কখনো ভাবতেই পারিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক