,

জন্মদিনের পার্টিতে ৪ বন্ধু মিলে বান্ধবীকে ধ’র্ষণ

news-image

ডেস্ক রিপোর্ট।। জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ৪ বন্ধুর লালসার শিকার হলেন ১৯ বছরের এক তরুণী। ঘটনার পর ওই তুরুণী এতটাই ভেঙে পড়েন যে, প্রায় একমাস বিষয়টি কাউকে বলেননি। কিন্তু সম্প্রতি গুরুতর অসুস্থ হওয়ার পর গোটা ঘটনা সামনে আসে। ভারতের মুম্বাই শহরের চেম্বুর নামক এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পু’লিশ অ’জ্ঞাত পরিচয় ৪ অভিযুক্তের বি’রুদ্ধে মা’মলা দায়ের করেছে। পু’লিশ সূত্রে জানা গেছে, ধ’র্ষণের শিকার ওই তরুণী প্রকৃতপক্ষে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ নামক এলাকার বাসিন্দা। গত ৭ জুলাই তিনি মুম্বাইয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত ৭ জুলাই ছিলো ওই তরুণীর জন্মদিন। সে উপলক্ষ্যে তাকে মুম্বাইয়ে ডাতে তার বন্ধুরা। ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করে তারা। কেক কাটা হলে ৪ বন্ধু মিলে ওই তরুণীকে গ’ণধ’র্ষণ করে। কিন্তু ঘটনার পর তরুণী পু’লিশের কাছে বিষয়টি জানাতে লজ্জা পান। থানায় যাওয়ার বদলে ঘটনার পর ফিরে যান নিজের বাড়িতে। পরিবারেরও কাউকে কিছু জানাননি তিনি। সামাজিকভোবে হেয় হবার ভ’য়ে পুরো ঘটনা সবার কাছ থেকে আড়াল করার চেষ্টা করেন।

কিন্তু তার শারীরিক অবস্থার কারণে ঘটনাটি বেশিদিন চাপা থাকেনি। গত ২৪ জুলাই আচমকা তার যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের সন্দেহ হলে তারা পু’লিশকে বিষয়টি জানান। তারপরই বিষয়টি সামনে আসে।

তারপর গত ৩০ জুলাই বাবাকে ঘটনার বিস্তারিত জানান ধ’র্ষণের শিকার নির্যাতিতা ওই তরুণী। তিনি নিজেই স্থানীয় বেগমপুরা থানায় মা’মলা দায়ের করেন। পরে অবশ্য মা’মলাটি চুনাভাট্টি নামক থানায় স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। চিকিৎসাধীন ওই তরুণীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পু’লিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর