মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে মুশফিক এবার নতুন দলে

news-image

স্পোর্টস ডেস্কঃ বিপিএলের গত আসরে মুশফিকুর রহীম খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার চিটাগাং ভাইকিংসে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এরই মধ্যে নতুন দলের খোঁজ পেয়েছেন দেশসেরা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মুশফিককে দলে নিয়েছে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। একে একে তারা বড় তারকাদের দলে ভেড়াচ্ছে। ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তামিম ইকবালকে নিয়েছে খুলনা টাইটান্স। এবার মুশফিককে লুফে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন, ‘বিশ্বকাপের পরপরই মুশফিকুর রহীমের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এ বছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন।’

গত আসরে কুমিল্লার আইকন এবং অধিনায়ক ছিলেন তামিম। ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তবু তাকে এবার ছেড়ে দিয়েছে কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক