মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে খেলেই বিদায় নেবে মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক-২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। তাই তার বিদায়ী ম্যাচটাও জিম্বাবুয়ের বিপক্ষেই দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

চলতি বছরের সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজনের কথা বিসিবির। সেই সিরিজে মাশরাফিকে বিদায়ের জন্য কিছু ওয়ানডে ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। তবে এই বিষয়ে এখনও জিম্বাবুয়ে কোন সিন্ধান্ত জানায়নি। কারণ তাদের বোর্ডের কাজে সরকার হস্তক্ষেপ করায় আইসিসি তাদের নিষিদ্ধ করেছে। তাই তাদের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।

আইসিসি’র নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এর মাঝে টাইগারদের আর কোন ওয়ানডে সিরিজ নেই। তাই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝেই এই ওয়ানডে ম্যাচ আয়োজনে নড়েচড়ে বসেছে বিসিবি। জিম্বাবুয়ে ইতিবাচক সাড়া দিলেই মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক