মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল থেকে প্রস্তাব পেলে ভেবে দেখবো: রশিদ খান

news-image

স্পোর্টস ডেস্কঃ বর্তমানে বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতোই জনপ্রিয় হয়ে উঠছে বিপিএল। বিশ্বের বড় বড় তারকাগুলোও খেলে থাকে বাংলাদেশের এই লিগে। গত আসরে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা অংশ নিয়েছিলেন। গতবার এই আসরে খেলার জন্য না করে দিয়েছিলেন রশিদ খান।

প্রায় সময় দেখা যায় বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা করেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে জাতীয় দল নিয়ে সমালোচনা করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আফগান অনেক ক্রিকেটাররাই অংশ নেন।

আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছিলো সমালোচনার। তবে এবার এই নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। রশিদ বলেন, ‘আসলে কি সামনে বিশ্বকাপ। তাই এখন ভাবছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই থাকবো। আর বিপিএলের মান ভালো। তাই বিপিএল থেকে প্রস্তাব পেলে ভেবে দেখবো।’

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের ৬ তারিখে পর্দা উঠতে চলেছে বিপিএলের সপ্তম আসরের। এই আসরেও মাঠ মাতাবেন বিশ্বের বড় তারকারা। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি করেছেন ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক