সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭ বছরেও যুবতী টাবু, যে কারণে বিয়ে করেননি আজও

news-image

বিনোদন ডেস্কঃ ভুবনমোহিনী, লাস্যময়ী, সুন্দরী, অপ্সরী- নারীর সৌন্দর্যের প্রকাশ পায় এমন সব বিশেষণেই মানায় তাকে। নব্বই দশকে নিজের ক্যারিয়ারের সোনালি দিনগুলোতে ছিলেন কোটি পুরুষের আরাধ্য। যখনই পর্দায় হাজির হতেন ভক্তের বুকে শীত নেমে আসতো শীতল অনুভূতি জাগিয়ে।

তার চোখের চাহনিতে মাতাল ছিল গোটা সিনেমা জগৎ। অজয় দেবগণ, ঋষি কাপুর শাহরুখ খান থেকে শুরু করে একের পর এক নায়কের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন। বলছি বলিউড ডিভা টাবুর কথা। পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমী। ১৯৭১ সালে জন্ম হয় এই নায়িকার। এখন তার ৪৭ বছর বয়স। কিন্তু টাবুকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং মনে হবে বুঝি কোনো বিশ বছরের যুবতী।

টাবু সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। সেখানে তিনি তার নতুন নতুন ছবি পোস্ট করেন। সেগুলো দেখলে বোঝা যায়, সৌন্দর্য ও শরীরকে ধরে রেখেছেন তিনি আকর্ষণীয় করে। মনের সৌন্দর্যও তার প্রকাশ পায় জীবনের উচ্ছ্বাসে। তাই চোখ ফেরানো যায় না এখনো টাবুর থেকে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি আজকালের অনেক সুন্দরী নায়িকাকে।

কোটি পুরুষ যাকে পাওয়ার নেশায় মত্ত ছিলো সেই টাবু চিরকুমারী। কোনো পুরুষকেই বিয়ের মালা দেননি তিনি। কী অদ্ভূত! কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। একটি টিভি শোতে এসে মজা করে তিনি বললেন, ‘টাবুর বিয়ে হয়নি আমার জন্য। ও বিয়ে করতে চাইলেই আমি না করে দিতাম।’

অজয় ও টাবু কলেজ থেকেই বেস্ট ফ্রেন্ড। আবার পর্দাতেও তারা ছিলেন বেস্ট জুটি। তাদের প্রেম নিয়েও গুঞ্জনের কমতি ছিলো না নব্বই দশকে। তবে কী সত্যিই অজয়ের জন্য টাবু বিয়ে করেননি? এর সিরিয়াস উত্তরটা জানা যায়নি। হয়তো জানা যাবেও না কোনোদিন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল টাবুর নতুন ছবি ‘দে দে প্যায়ার দে’। বেশ মজার ছবি এটি। হাস্যরসে ভরপুর। রোমান্সও আছে। সেখানে টাবুর বিপরীতে অভিনয় করেছেন অজয়। ছবিতে টাবুর অভিনয় আরও একবার দর্শকের মনে দাগ কাটে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক