সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপূর্ব-নিশো জেমসের গানে ভাইরাল (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংগীত প্রতিভার কথা সবার জানা। কারণ অভিনয়ের পাশাপাশি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আর অপূর্বর সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বন্ধুত্বের কথাও সবাই জানেন। দুই বন্ধুর বড় একটা মিল আছে, সেটা হলো-দু’জনই মডেলিং থেকে অভিনয়ে নাম লিখেয়ে বাজিমাত করেছেন।

মাঝে মধ্যে কোনো কোনো নাটকে এক সঙ্গে হাজিরও হন তারা। মুগ্ধতা ছড়ান অভিনয়ের জাদুতে। এবার গানের সুরে হারালেন দুই বন্ধু। অনেক দিন বাদেই দুই তাদের একসঙ্গে পাওয়া গেল। মজার ব্যাপার হলো একফ্রেমে জেমসের গান নিয়ে হাজির হয়েছেন তারা। কোনো এক ঘরোয়া আড্ডায় জেমসের শ্রোতাপ্রিয় গান ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’ কণ্ঠে তুলেছেন অপূর্ব। পাশে বসে গিটারের তারে সেই গানের সুর তুলেছেন নিশো। অপূর্বর অসাধারণ গায়কীকে মাতিয়েছে দর্শক-শ্রোতাদের।

বৃহস্পতিবার নির্মাতা মোস্তফা কামাল রাজ তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন সেই গানের ভিডিওটি। লাইক কমেন্টের বন্য বয়েছে তাতে। এক হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে গানটি। ভিডিওর ক্যাপশানে রাজ লিখেছেন, জেমস ভাইকে উৎসর্গ করা হলো এই গানটি। যদি কখনও গানটি জেমসের ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামের ১১ নম্বর গান। জেমস ভক্তরা জানেন ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামটি দারুণ সুপারহিট হয়েছিলো। তাই এখনো ওই অ্যালবামের গানগুলো নস্টালজিক করে সংগীতপ্রেমীদের।

https://www.facebook.com/mohammad.m.raz/videos/10218985721174532/?eid=ARC298PIPH-v0EY63g4NefCb6IYzfZ28tjYFfCDdfllj8hgjFFBnahV8eh6P5iYKLACqPHzQ7ta5cMhQ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক