সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যাম্পুর বোতল চুরি করেন দীপিকা!

news-image

অনলাইন ডেস্ক : হোটেল থেকে অনেকেই বিভিন্ন জিনিস নিজের ব্যাগে ভরে ফেলার সময় ক্যামেরাবন্দি হয়েছেন। তবে সব থেকে অবাক লাগে এই ঘটনার তালিকায় কোনও বিখ্যাত ব্যক্তিত্বদের নাম জড়িয়ে পড়ে। সম্প্রতি, দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ এক বন্ধু স্নেহা রামচন্দর অভিনেত্রীর কিছু কীর্তির কথা ফাঁস করেছেন। স্নেহা জানিয়েছেন, দীপিকা নাকি হোটেলের ঘর থেকে শ্যাম্পুর বোতল চুরি করে আনেন, তাও আবার বন্ধুদের দেওয়ার জন্য। খবর জিনিউজ এর।

কী চমকে গেলেন নাকি? হ্যাঁ, ঠিকই শুনছেন দীপিকার বন্ধু স্নেহা রামচন্দর এমনটাই বলেছেন। তিনি দীপিকার যে শ্যাম্পুর বোতল চুরি করার কথা বলেছেন, সেই ছোট্ট শ্যাম্পুর বোতলগুলি অবশ্য হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জন্যই দেন। আর সেই বোতল যে কেউ নিতে পারেন, সেটা কোনও চুরি বা অপরাধের মধ্যে এক্কেবারেই পড়ে না। দিপ্পির বন্ধু স্নেহা রামচন্দর নেহাতই তাঁদের বন্ধুত্বের কথা উল্লেখ করতেই একথা লিখেছেন।

তবে অবশ্য এখানেই শেষ নয়, স্নেহা আরও লিখেছেন, দীপিকা এমন একজন বন্ধু যার সঙ্গে নির্দ্বিধায় মন খুলে মেশা যায়। যাঁর উপস্থিতি তাঁর জীবনে এক কাপ গরম চা কিংবা কোল্ড ড্রিংসের মতোই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, খুব শীঘ্রই দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক