,

নোবেলকে ‘চাবকাতে’ চাইলেন কলকাতার শিল্পী ইমন

news-image

বিনোদন ডেস্কঃ জি বাংলা টেলিভিশনের সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা ২০১৯’ এ অংশ নিয়ে পুরো শো জুড়েই আলোচনায় ছিলেন বাংলাদেশের ছেলে নোবেল। বিচারক ও দর্শকদের প্রশংসা পেয়েও ফাইনালে বিজয়ের মুকুট পাননি তিনি। এই সিজনে নোবেল প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতয় রানার্স আপ হয়েছেন। কেন নোবেল তৃতীয় হলেন এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। তবে এর মধ্যেই আবারও তিনি জড়িয়েছেন নতুন বিতর্কে।

এবার তার একটি লাইভ সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল। সেই সাক্ষাৎকারে নোবেল বলেছেন,‘রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা ‘বাংলাদেশ’ গানটি।

নোবেলের এমন মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। তাকে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলছেন অনেকেই। অনেকেই দেশের জাতীয় সংগীতকে অপমান করার জন্য তার বিচারও দাবি করেছেন।বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হলেও কলকাতার কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী যেন এবার মাত্রাটা বাড়িয়ে দিলেন। ফেসবুক পোস্টে নোবেলকে সামনে পেলে মারধরের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি।

ইমন কলকাতা ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী। অনুপম রায়ের ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো…’ গান গেয়ে আলোচিত হন ইমন।সম্প্রতি জি বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’ শেষ হয়েছে। তাতে তৃতীয় হয়েছেন প্রতিযোগী নোবেল। তবে তাঁর গুণমুগ্ধরা এই ফলাফলে মোটেও খুশি নন। অনেকের দাবি, নোবেলের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছে ওই চ্যানেল কর্তৃপক্ষ। কৃতিদের যোগ্যতা নির্ণয়ও সঠিকভাবে হয়নি বলেই দাবি নোবেলের অনুরাগীদের।

সঞ্চালকের সঙ্গে কথোপকথন চলাকালীন স্বভাবতই আসে রবীন্দ্রনাথের প্রসঙ্গ। আর তখনই নোবেল বলেন, ‘রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ‘‘আমার সোনার বাংলা’’ যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা।’ এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল বলে জানান নোবেল।

নোবেলের মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। সাক্ষাৎকারটি দেখার পর নোবেলকে ‘চাবকাতে’ ইচ্ছা করে বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সরি টু সে এবাকে সামনে পেলে চবকাতাম।’

ভারতের গণমাধ্যমকে ইমন বলেন, ‘শুধুই যে নোবেল বাংলাদেশকে অপমান করেছেন, জাতীয় সংগীতের অবমাননা করেছেন এমন নয়, বাঙালির সাংস্কৃতিক আত্ম্যাভিমানে আঘাত করেছেন। একজন শিল্পী হিসেবে আমি এর প্রতিবাদ করেছি।’ পাশাপাশি ইমনের আরও দাবি, নোবেল তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট। তাই বড় দিদির মতো তাঁকে শাসন করতে চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১